ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী ও বর্বর হামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
অনকাঙ্ক্ষিত এই ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে শনিবার পাঠানো এক বার্তায় নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায়।
ফ্রান্সের প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতি নিন্দা জানাচ্ছি।
এই হামলায় যে সকল পরিবারের সদস্য নিহত এবং আহত হয়েছেন, সে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি।’
বার্তায় আরও বলেন, ‘সন্ত্রাসীর কোনো জাত-ধর্ম নেই। সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে একসঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
এসএইচ





