বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই শুভেচ্ছা জানায়।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে শুভেচ্ছা বার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এবার বাংলাদেশ ৪৯ তম স্বাধীনতা দিবস পালন করছে।





