ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা এলাকায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ১১ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় এই ঘটনা ঘটে। এনডিটিভি এ খবর জানিয়েছে।

সুকমার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলেন, ভেজ্জি ও কুট্টাচেরু এলাকার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি উন্মুক্ত অনুষ্ঠানে মাওবাদীরা নির্বিচারে গুলি ছোড়ে। এতে পুলিশের ১১ জন নিহত ও দুই জন সদস্য আহত হন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রাজ্য সরকারের সাথে কেন্দ্রের সরাসরি যোগাযোগ রয়েছে। সুকমা এলাকায় হামলার সাথে জড়িত ব্যক্তিদের বিচার হবে। সেখানে উদ্ধারকাজ চালাতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

এমবি