নৌমহড়ায় যোগ দিতে ভারতে আসছে ১৬টি দেশ। কিন্তু সেই মহড়ায় যোগ দিতে অস্বীকার করল মালদ্বীপ। ভারতে আসছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।

আগামী ৬ মার্চ থেকে আন্দামান-নিকোবরে মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। তবে মহড়ায় অংশ না নেয়ার পেছনে কোনও কারণ জানানো হয়নি বলে জানিয়েছেন ভারতে নৌবাহিনী প্রধান সুনীল লাংবা।

যৌথ সেনা মহড়ায় যোগ দেয়ার জন্য মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এক বছর পরপর ‘মিলন’ নামে এই সেনা মহড়ার আয়োজন হয়ে থাকে। কিন্তু ভারতের প্রতিবেশী মালদ্বীপ তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন। সুনীল লাংবা জানিয়েছেন, এ নিয়ে মালদ্বীপ কোনোরকমের কারণ জানায়নি। ফলে ইন্দো-চীন সম্পর্কের প্রেক্ষিতে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আগামী ৬ মার্চ থেকে ১৬টি দেশের নৌবাহিনীর একযোগে মহড়া আয়োজন করা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সমুদ্রপথে সারা দেশের মধ্যে উন্নত সহযোগিতা ও অবৈধ কার্যকলাপ রুখতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ায় অংশ নিচ্ছে নিউজিল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, তানজানিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, মরিশাস, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বিভিন্ন এশিয়ার ছোট বড় দেশ।

এসএম