তাইওয়ানে পর্যটক আরোহী একটি বাস সড়ক দূর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। ভ্রমণ শেষে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। মৌসুমী চেরি ফুল পরিদর্শন শেষে স্থানীয় এই যাত্রীরা রাজধানী তাইপের দিকে আসার সময় সোমবার রাতে এই দূর্ঘটনা ঘটে।
গত বছর জুলাইয়ে চীনের বর্ষবরণ উৎসবে গিয়ে এক নৌকা দুর্ঘটনায় প্রায় ২৫ জন প্রাণ হারায়। আর এটি এই দশকের মধ্যে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
তাইওয়ানের পুলিশ দূর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। বাসটি কত কিলোমিটার বেগে যাচ্ছিল তার পরীক্ষা করা হচ্ছে। বাসটিতে শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে ৪৪ জন বাঁচতে সক্ষম হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ইয়ং ও প্রধানমন্ত্রী লিন চুয়ান সড়ত দূর্ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন। উদ্ধারকারীরা তাদের কাজ অব্যাহত রেখে। দুইটি ক্রেন ব্যবহার করা হচ্ছে বাসটিকে খাদ থেকে উঠানোর জন্য। গার্ডিয়ান
জেড





