‘‘দশে মিলে করি কাজ, লক্ষ্য মোদের সুস্থ সমাজ’’ এই স্লোগান কে সামনে রেখে ‘‘মতিহার সমাজ কল্যাণ সংঘ’’ ধরমপুর বিনোদপুর বাজার, মতিহার নামে এই সামাজিক সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্টিত হয়, সংগঠনটি প্রতিষ্টিত হবার পর থেকে অত্র থানাধিন বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ও এলাকার বেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে এলাকার ছেলে- মেয়েদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন, পুরস্কার বিতরন ও সাংস্কৃতি অনুষ্ঠান পালন, এলাকার দরিদ্র ও অসহায় ছাত্রদের ভর্তি ফি ও আর্থিক সহযোগিতা, এলাকার অসহায় দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাড়ানো ও আর্থিক সহযোগিতা সহ সমাজে নানা ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

তারি ধারাবাহিকতায় ‘‘মতিহার সমাজ কল্যাণ সংঘ’’ গত মার্চ মাস থেকে বাংলাদেশে ‘করোনার’ ভয়াবহতা শুরু হবার পর থেকে বাংলাদেশ সরকার দেশ ব্যাপি গত ২৬ মার্চ ২০২০ থেকে লকডাউন এর ঘোষনা দেয়। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তি এলাকার অটো রিক্সা চালক, মেসের খালা, দারিদ্র, অসহায়, দিন মজুর ও খেটে খাওয়া মানুষ গুলো বিপাকে পড়ে।

ফলে মতিহার সমাজ কল্যাণ সংঘ এই দরিদ্র পিড়িত মানুষ গুলোর সহযোগিতার জন্য জরুরি তববিল গঠন করে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থানরত শুভাকাঙ্খিদের কাছে সাহায্যের আবেদন করলে তারা যে যার যায়গা থেকে সহযোগিতা করে। এর ফলে ১ম, ২য় ও ৩য় দফায় প্রায় ১৫০-২০০ পরিবার কে সহযোগিতা করা হয়।

উক্ত সংগঠনটির সভাপতি মো: মোমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু সামনে পবিত্র মাহে রমজান তাই ৩য় দফায় আমরা প্রতিটি পরিবারকে রোজার খাদ্য সামগ্রি সহ নিত্য প্রয়োজোনিয় খাবার আমরা এলাকার প্রতিটি পরিবারে সহযোগিতা করছি। এবং সামনে আরো দীর্ঘ মেয়াদী সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধিও প্রশাসনের পাশাপাশি আমরা আমাদের সাধ্য মত সহযোগিতা চালিয়ে যাচ্ছি।

ভবিষৎ যেন এই সহযোগিতা অব্যাহত থাকে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি রাশিদুল হক, এছাড়া আরো উপস্থিত ছিলেন, তানজিব, নাহিদ, সবুজ, সাবিত, শাহালম, সেলিম প্রমুখ।

এএস