সৌদি আরবের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর নগরী জাজান এর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০৭ জন।
সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেটের এক টুইট থেকে হতাহতের এ সংখ্যা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ফেসবুকে দেওয়া পোস্টে সৌদির বেসামরিক নিরাপত্তা দপ্তর জানায়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আড়াইটায় হাসপাতালে আগুন ধরে।
আলজাজিরার খবরে বলা হয়, ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, হাসপাতালের দ্বিতীয় তলা থেকে এ আগুন ছড়িয়েছে। এই তলায় রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং মাতৃস্বাস্থ্য ইউনিট।
এমএম





