সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে অন্যতম অংশীদার হিসেবে উল্লেখ করে যে কোনো ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজে 'বর্তমান ভারতের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, 'সনাতনী ধারণায় নিরাপত্তার অর্থ সীমান্ত সুরক্ষিত করা। নিরাপত্তা বিষয়ে ধ্যান-ধারণা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ একটি প্রধান চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে।'

তিনি বলেন, এই সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনী, পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা দরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত বাংলাদেশের পাশে থাকার এবং যে কোনো ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান শ্রিংলা।

ওএফ