শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা উত্তরাঞ্চলের স্টেজকোচের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে রোগীসহ পাঁচজন ছিলেন। তারা সবাই মারা গেছেন বলে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে পাইলট, ফ্লাইট নার্স, ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন।
তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ জানা না গেলেও এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।
এনএইচ





