বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বিষয়ে ইরান যেমন আন্তরিক, তেমনি নিজেদের রক্ষার বিষয়েও তারা দৃঢ়প্রতিজ্ঞ।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আরাগচি বলেন, ‘কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে আমরা প্রস্তুত। একই সঙ্গে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতেও আমরা প্রস্তুত।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের আগে একই ধরনের হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপ নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তেহরানের সাম্প্রতিক বক্তব্যে একই সঙ্গে দুটি বার্তা স্পষ্ট হয়েছে—একদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ, অন্যদিকে সামরিক হামলা হলে কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুতি।
এস











