পানির নিচে একটি রেস্তোরা খুলেছেন ভারতের এক ব্যবসায়ী, যা অনেকেরই অজানা। সে রেস্তোরাঁয় আপনি প্রিয়জনদের সঙ্গে- বিষয়টিই একটু অন্যরকম।
সেই অন্যরকম স্বাদটি পাইয়ে দিতে ভরত ভট্ট নামে আমদাবাদের এক ব্যবসায়ী পানির তলায় এই রেস্তোরাঁ তৈরি করেছেন। রেস্তোরাঁটির নাম দেওয়া হয়েছে ‘রিয়েল পসেইডন’। ফেব্রুয়ারির প্রথম দিনেই খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁর দরজা। এক সঙ্গে ৩২ জন বসে খেতে পারবেন সেখানে। ইন্ডিয়ান, থাই, চাইনিজ এবং মেক্সিকান কুইজিন মিলবে অভিনব ওই রেস্তোরাঁটিতে।
এটিই ভারতের প্রথম ডুবন্ত রেস্তোরাঁ।
মাটি থেকে ২০ ফিট নীচে নেমে পৌঁছতে হবে সেখানে। বারোশো স্কোয়ার ফিটের একটি ডাইনিং হলকে রেস্তোরাঁরূপে সাজানো হয়েছে। একটি সুড়ঙ্গের মধ্যে আছে রেস্তারাঁটি। সুড়ঙ্গটি পানি দিয়ে ঘেরা। খেতে খেতে প্রায় ৪০০০ প্রজাতির মাছ দেখা যাবে। তবে শুধু চোখে দেখেই ক্ষান্ত হতে হবে। খেতে পারবেন না। কেন না সব পদই নিরামিষ। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা
ওএফ





