চীনে একটি কাগজ কলে বিষাক্ত গ্যাস নিঃসরণে সাত শ্রমিক নিহত ও অপর দু’জন আহত হয়েছেন।
কারখানা পরিষ্কার করার সময় শুক্রবার বিষাক্ত কাগজের মণ্ডে এক শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে হুনান প্রদেশের এ্যানসিয়াং কাউন্টি সরকার।
এর আগে বন্দরনগরী তিয়ানজিনের রুইহাই কোম্পানিতে রাসায়নিক গুদামে ১২ আগস্ট দেশটির স্মরণকালের ইতিহাসে ভয়াবহ কারখানা দুর্ঘটনা ঘটে। ওই গুদামে রাসায়নিক বিস্ফোরণে অন্তত ১৪৫ জন নিহত হন।
এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১২ জনকে আটক করেছে দেশটির সরকার। এছাড়া বিস্ফোরণে ১৩৯ জন নিহতের ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয়েছে ১১ কর্মকর্তা ও বন্দর নির্বাহীর বিরুদ্ধে।
এ ঘটনার ১০ দিন পর ১২ আগস্ট চীনের পশ্চিমাঞ্চলীয় শহর জিবোতে একটি রাসায়নিক প্লান্টে বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও নয়জন আহত হন। সূত্র : এপি।
কেএইচ





