গরু জবাইকারীদের ভারতে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

বৃহস্পতিবার গোপাষ্টমী উপলক্ষে হরিদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো সম্প্রদায়ের যেই হোক না কেন যদি, আমাদের গো-মাতাকে হত্যা করে তাহলে সে ভারতের সবচেয়ে বড় দুশমন, তার ভারতে থাকার কোনো অধিকার নেই।’

তিনি বলেন, ‘গরু সংরক্ষণের জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডেই ভারতের একমাত্র রাজ্য যারা খাটাল তৈরির জন্য ভর্তুকি দেয়।’

হরিশ রাওয়াত বলেন, ‘উত্তরাখণ্ডে যে গো-মাতাদের হত্যা করবে তাকে আইনিভাবে কঠোর শাস্তি দেওয়া হবে। গো-মাতাদের রক্ষা করতে যতদূর যেতে হয় যাব, এ নিয়ে কোনোভাবেই পিছিয়ে যাব না।‘

প্রসঙ্গত, গত অক্টোবরে হরিয়ানায় বিজেপির মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, ভারতে থাকতে হলে মুসলমানদের গরুর মাংস খাওয়া ছাড়তে হবে।

এসএইচ