

খরা মোকাবেলায় সরকারি সহায়তায় ও কৃষি ঋণের দাবিতে ভারতের তামিল নাড়ু রাজ্যের কৃষকরা অভিনব প্রতিবাদে রাস্তা নেমেছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাজধানী দিল্লির জন্তর মন্তরে বোতলে সংগৃহীত মূত্র পান করে তারা কেন্দ্র সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে কৃষকরা পরবর্তী পদক্ষেপ হিসেবে মল খাওয়ারও ঘোষণা দিয়েছে। কৃষকদের অন্দোলনের এই কর্মসূচি দেখে রাজধানী দিল্লির সুটেট-বুটেট পথচারীরা চরমভাবে বিব্রত হচ্ছেন।


গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে দেশের বৈদেশিক লেনদেনে। জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। অন্যদিকে শিল্প খাতের স্থবিরতা ও জ্বালানি সংকটে প্রত্যাশিত হারে বাড়ছে না রপ্তানি আয়। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে।
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসুর সিল ব্যবহার করে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিশেষ আইনের মাধ্যমে পরিচালনার যে দাবি জানানো হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডাকসুর সদস্য হেমা চাকমার দেওয়া এই প্রস্তাবকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে।
নতুন সরকার গঠনের দায়িত্ব বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।