জাপানের মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় পর্বতশৃঙ্গ থেকে আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে প্রাকৃতিক এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।

জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে ও অন্যান্য গণমাধ্যমের খবরে বুধবার বলা হয়েছে, সকালের দিকে ছাইয়ে ঢাকা পর্বত থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ওই এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

১০ হাজার ১২১ ফুট উঁচু মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরিতে অপ্রত্যাশিতভাবে গত শনিবার উদগিরণ হয়। বেশ কয়েক মাইল দীর্ঘ লাভার স্তর নেমে আসে। ধূসর ছাইয়ে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা।

জাপানে সপ্তাহান্তে মাউন্ট ওনতাকের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় পর্বতশৃঙ্গ থেকে উদ্ধারকর্মীরা আরো সাত জনের মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৩ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

প্রায় ১ হাজার সৈন্য, পুলিশ ও দমকল কর্মী যৌথভাবে অভিযান চালিয়ে আগ্নেয়গিরি থেকে ১৪ জনের মৃতদেহ নামিয়ে এনেছে। রোববার মৃতদেহগুলো পাওয়া গেছে। এখনো পর্বতশৃঙ্গে আরো ১০ জনের মৃতদেহ পড়ে আছে।

এসএমএ