মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানে এবারের সাগরের তলদেশে পাঠানো হচ্ছে অনুসন্ধানী যন্ত্র (লোকেটর)। উল্লেখ্য, যেকোন বিমানের ব্ল্যাক বক্সেই সব তথ্য সংরক্ষিত থাকে। শুক্রবার এ অনুসন্ধান শুরু হয় বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
বিমানটির অনুসন্ধানে দুটি জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে পাঠানো হয়েছে। জাহাজ দুটি সাগরের তলদেশে ২৪০ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালাবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396593455.jpg[/img]
লোকেটরগুলো অ্যাঙ্গাস হোস্টন নামক যন্ত্রের মাধমে ব্ল্যাক বক্স খুঁজবে। যন্ত্রটি আমেরিকার নৌবাহিনী থেকে ধার নিয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়াও ১৪টি বিমান ও ৯টি জাহাজও নিখোঁজ বিমানের সন্ধানে কাজ করবে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু সেখানে বিধ্বস্ত হওয়ার কোন সুনির্দিষ্ট ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
জায়গাটি অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী শহর পার্থ থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পার্থ থেকেই এখন অনুসন্ধান কাজ চালানো হচ্ছে। সূত্র: বিবিসি ও রয়টার্স
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]