বর্বর ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করতে ২২ কোটি ৫০ লাখ ডলারের একটি প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। গাজায় ইসরাইলের গণহত্যার মধ্যেই ইহুদিবাদী দেশটিকে যুক্তরাষ্ট্র এই বিপুল অর্থ বরাদ্দ দিতে যাচ্ছে।
শুক্রবার সিনেটে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ৩৯৫ টি আর বিপক্ষে ৮টি। পাঁচ সপ্তাহের অবকাশ শুরু হওয়ার আগ মুহূর্তে সিনেটে প্রস্তাবটি পাস হয়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে।
এই অর্থ দিয়ে ইসরাইলের ‘আয়রন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। হামাসের রকেট হামলা থেকে রক্ষা পেতে আয়রন ডোম বসিয়েছে বলে ইসরাইলের দাবি।
তবে ওবামা এই বিলে স্বাক্ষর করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
এদিকে শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ মিনিটের মধ্যেই ইসরাইল গাজার আক্রমণ চালালেও প্রেসিডেন্ট বারাক ওবামা যুদ্ধবিরতি ভঙ্গের জন্য হামাসকে দায়ী করেছেন।
হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে তিনি বলেন, নিজের প্রতিরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে। সূত্র: এপি, রয়টার্স।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





