মার্কিন সেনা কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ চীন সাগরের কাছে আমেরিকা, জাপান এবং ভারত যৌথ নৌমহড়ার পরিকল্পনা করেছে। চলতি বছর ফিলিপাইনের উপকূলে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এ মহড়ার মাধ্যমে চীনের সঙ্গে আমেরিকাসহ মিত্রদেশগুলোর উত্তেজনা আরো উসকে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণের বিষয়ে বেইজিং’র বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি বি. হ্যারিসের হুঁশিয়ারির একদিন পরই মহড়ার ঘোষণা দেয়া হলো।
গত বছর জাপানকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাৎসরিক নৌমহড়াকে বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে এ মহড়া চালানো হয়েছিল।
এসটি





