ভারতের রাজধানী দিল্লিতে ট্রাকে করে কসাইখানার উদ্দেশে মহিষ নিয়ে যাওয়ার পথে আক্রান্ত হলেন ৩ ব্যক্তি। শনিবার গভীর রাতের ওই ঘটনায় রিজওয়ান, কামিল এবং আশু নামে তিনজনকে বেধড়ক মারধর করে পশুদের নিয়ে কাজ করা এক বেসরকারি সংস্থার সদস্যরা। আহতদের উদ্ধার করে পুলিশ এইমস ট্রমা সেন্টারে ভর্তি করেছে।
আক্রান্ত ওই ব্যক্তিরা ট্রাকে করে পূর্ব দিল্লির গাজিপুর মান্ডির এক বৈধ কসাইখানায় ১৪ টি মোহিষ নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে বৈধ কাগজপত্রও ছিল। পিপলস ফর অ্যানিম্যাল (পিএফএ) সংস্থার কয়েকজন ব্যক্তির কাছে ওই খবর পৌঁছালে তারা হরিয়ানা থেকে ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করেন। ট্রাকটি দক্ষিণ দিল্লিতে পৌঁছলে সেখানে দাঁড় করিয়ে তাদের উপরে চড়াও হন ওই সংস্থার কর্মীরা। গৌরব গুপ্ত নামে এক হামলাকারীর নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ অবশ্য এক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বে আইনিভাবে মহিষ পাচারের অভিযোগে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করা হয়নি।
জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলায় এক মুসলিম যাযাবর পরিবারকে স্বঘোষিত গো-রক্ষকরা বেধড়ক মারধর করার জের না মিটতেই এবার খোদ দিল্লিতে এ ধরণের ঘটনা ঘটল।
জেড





