মালয়েশিয়া রোহিঙ্গা দুর্দশাকে আঞ্চলিক উদ্বেগের বিষয় দাবি করে সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট-আসিয়ানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি ।
রোহিঙ্গাদের মানবিক ত্রাণ সহায়তা কাজ সমন্বয় এবং তাদের ওপর নিপীড়নের ঘটনা তদন্তও করতে আসিয়ানকে বলেছে মালায়শিয়া।
সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুনে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান এ আহ্বান জানান।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। অন্যদিকে সেখানে সেনারা রোহিঙ্গাদের গণগ্রেফতার, বিচারবহির্ভূত হত্যা এবং ধর্ষণ অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি রোহিঙ্গা পরিস্থিতি এখন আঞ্চলিক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। কাজেই সমাধান সবাইকে একসঙ্গেই করতে হবে।
রয়টার্স
নাজিব





