ভিসা আইন অমান্য করার অভিযোগে ৩৫জন পাকিস্তানি নাগরিককে আটক করেছে ভারতের রাজস্থান পুলিশ। আটক ৩৫জনের মধ্যে পুরুষ, মহিলা সহ একাধিক শিশুও রয়েছে। শনিবার রাজস্থানের জয়সলমীর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু তীর্থযাত্রীদের ৩৫জনের ওই দলটিকে মথুরা এবং হরিদ্বার ভ্রমণের ভিসা মঞ্জুর করেছিল ভারত। রাজস্থান ভ্রমণের উপযুক্ত ভিসা না থাকা সত্ত্বেও তারা জয়সলমীরে গিয়েছিল। ওই এলাকার রামদেবরা মন্দির থেকে তাদের আটক করে পুলিশ।
ভারত-পাক দুই দেশই নির্দিষ্ট স্থানে ভ্রমণের জন্য ভিসা প্রদান করে থাকে। আটক ব্যক্তিদের থেকে সন্দেহজনক কিছু না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জয়সলমীরের পুলিশ সুপার রাজীব পচার।
এম আর





