সূত্রটি সোমবার (১৮ মে) জানায়, এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছিল। তারই জবাবে সংশোধিত নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে তেহরান।
সূত্র আরও জানায়, বার্তা আদান-প্রদানের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে এই সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
নতুন প্রস্তাবে মূলত যুদ্ধ বন্ধের আলোচনা এবং উভয় পক্ষের মধ্যে আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক বার্তা বিনিময় পরিস্থিতি কিছুটা হলেও আলোচনার পথে নিয়ে যেতে পারে, যদিও আস্থার সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
এস