নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের একজন সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। খবর আইআরআইবি।
তেলের দরের ক্রমবর্ধমান পতন ও মক্কায় গত সপ্তা'র হজ ট্র্যাজেডির প্রেক্ষাপটে তিনি এই ব্যতিক্রমধর্মী আহ্বান জানালেন।
ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান এই খবর দিয়ে জানিয়েছে, সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের নাতি এই পত্রিকাকে বলেছেন, 'সৌদি রাজ পরিবারের মধ্যে কোন্দল চলছে এবং জনগণও সরকারের ওপর- বিশেষ করে রাজা সালমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। পরিবর্তন না আনলে সৌদি আরবে বিপর্যয় দেখা দেবে বলে তারা আশঙ্কা করছেন।' সালমান গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেছেন।
এ মাসের প্রথম দিকে জনগণের উদ্দেশে দু'টি খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, 'রাজা স্থিতিশীল অবস্থানে নেই এবং বাস্তবে রাজার ছেলে সালমানই রাজ্য চালাচ্ছেন। তাই আমার চার অথবা ৫ জন চাচা এইসব চিঠি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন। তারা তাদের বহু ভাতিজাকে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছেন এবং তা দরজা খুলে দিবে। দ্বিতীয় প্রজন্মের অনেকেই খুবই উদ্বিগ্ন। গোত্রীয় নেতারাসহ সব শ্রেণীর জনগণও খুবই চাপ দিচ্ছে এ বিষয়ে।'
সৌদি রাজপুত্র গত কয়েক সপ্তার মধ্যে মিনার ঘটনাসহ মক্কায় দু'টি ভয়াবহ বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, এইসব ঘটনা কেবল সামাজিক বিষয়েই প্রশ্ন তুলছে না, একইসঙ্গে ইসলামের পবিত্রতম স্থানের ওপর রাজকীয় নিয়ন্ত্রণ বা অভিভাবকত্ব সম্পর্কেও প্রশ্ন সৃষ্টি করেছে।
এআই
সৌদি নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানাল রাজপুত্র
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের একজন সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।
আপাতত বন্ধ রিয়াদ রুট দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
















