প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের ওডিশা রাজ্য। এ পর্যন্ত হিটস্ট্রোকে এ রাজ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার রাজ্যের সোনেপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওডিশার পুরো পশ্চিম অঞ্চলজুড়েই ছিল প্রচণ্ড দাবদাহ। রাজ্যের ১৬টি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, আরো কয়েকদিন উপকূলীয় এলাকাসহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় এ দাবদাহ বিরাজ করতে পারে। তবে একটি অথবা দুটি অঞ্চলে দাবদাহের মাত্রা আরো বাড়তে পারে।

এদিকে হিটস্ট্রোকে গত কয়েক দিনে রাজ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, হিটস্ট্রোকে কারো মৃত্যু হয়নি।

ওডিশার স্পেশাল রিলিফ কমিশনার প্রভাত রঞ্জন মোহাপাত্রা বলেছেন, ওডিশায় হিটস্ট্রোকে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। সূত্র: এনডিটিভি

এআই