পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় আবারও মার্কিন ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়েছে। শনিবারের এই হামলায় ১১ জন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে এমন এক সময়ে ড্রোন হামলা চালানো হলো যখন ওই অঞ্চলে তালেবান বিরোধী অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহ থেকে ৩৬ কিলোমিটার পশ্চিমে দাতা খেল এলাকায়। নিহতদের মধ্যে তালেবান যোদ্ধা ও উজবেক একটি যোদ্ধা গোষ্ঠীর সদস্যও রয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে তালেবানের দুজন গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার পর উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে সেনা ও বিমান বাহিনী। বিমানবন্দরে ওই হামলায় কয়েক ডজন মানুষ নিহত হন।

সেনাবাহিনীর অভিযানে এখনও পর্যন্ত চার শতাধিক তালেবান ও অন্যান্য সশস্ত্র গ্রুপের যোদ্ধা ও ২৫ জন সেনা নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ