শুক্রবার (৪ মার্চ) মালির দক্ষিণে বুরকিনা ফাসোর সাথে সীমান্ত অঞ্চলে ওই সেনাঘাঁটিতে এই হামলা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, হামলায় আরও ৩৩ সৈন্য আহত হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে সাত সৈন্য নিখোঁজ রয়েছে। সৈন্যদের পাল্টা আক্রমনে ৭০ সন্ত্রাসী নিহত হয় বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
কোনো গ্রুপ এখনও হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীরে এক মুখপাত্র বলেন হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছু জানাননি। তবে ওই অঞ্চলে উগ্রবাদী আলকায়েদা তৎপর রয়েছে।
উল্লেখ্য, দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আই এস আই এল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়। সূত্র: আলজাজিরা
এমআই





