পবিত্র মক্কা নগরীর নিকটে সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন দুইজন আইএস জঙ্গি নিহত হয়েছে। এ সময় আরো দুই আত্মঘাতী নিজেদের উড়িয়ে দেয়। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, আইএস জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে তারা গুলি চালায়। এতে দুই জঙ্গি মারা যায় এবং আরো দুই জঙ্গি নিজেদের বিস্ফোরকভর্তি বেল্ট দিয়ে উড়িয়ে দেয়।
অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।
এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিশারা প্রদেশে রবিবার পর্যন্ত দুই দিনব্যাপী নিরাপত্তা অভিযানে ইসলামিক স্টেটের দুই সন্দেহভাজন জঙ্গি নিহগত হন। এ সময় আরো একজন আহত হন।
এমআর





