[b]রোম:[/b] শিশুদের ওপর ধর্ষণসহ নানা নির্যাতনের কারণে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনিডিক্ট দুই বছরে প্রায় ৪০০ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে,পোপ ২০১১ সালে ২৬০ জন এবং ২০১২ সালে ১২৪ জন পাদ্রির পৌরহিত্য বা ধর্মীয় স্ট্যাটাস বাতিল করেন শিশুদের ধর্ষণ ও নির্যাতন করার অপরাধে। তিনি ২০০৮ ও ২০০৯ সালে একই অপরাধের জন্য ১৭১ জন পাদ্রিকে পদচ্যুত করেন।
তবে এ ধরনের অপরাধের জন্য পদচ্যুত হওয়া পাদ্রিদের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গির্জা সংশ্লিষ্ট একজন আইনজীবী জানিয়েছেন।
গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার প্যানেল ভ্যাটিকানের একদল কর্মকর্তাকে শিশু নির্যাতনকারী পাদ্রিদের মাধ্যমে হাজার হাজার শিশুর নির্যাতিত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।
এই প্রথম পাদ্রিদের হাতে শিশু নির্যাতন মামলার বিষয়ে জাতিসংঘের উদ্যোগে জেনেভা ও সুইজারল্যান্ডে শুনানি অনুষ্ঠিত হয়। গির্জা এ বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে,এই মামলাগুলো পরিচালনা করা সেইসব দেশের বিচার-বিভাগের দায়িত্ব যেসব দেশে নির্যাতনের ওইসব ঘটনা ঘটেছে। সূত্র: আইআরআইবি
শিশু নির্যাতনের দায়ে দু'বছরে ৪০০ পাদ্রি পদচ্যুত
রোম: শিশুদের ওপর ধর্ষণসহ নানা নির্যাতনের কারণে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনিডিক্ট দুই বছরে প্রায় ৪০০ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
















