১৭ বছরের প্রীতি পাইস। মুম্বইয়ের মেরিনা বিচে ঢেউয়ের সঙ্গে সেলফি তুলতে গিয়ে পানির তোড়ে ভেসে যায়। পারফেক্ট সেলফি তোলার নেশায় নিজের জীবন নিয়ে কতটা ঝুঁকি নিচ্ছে সে, তা খেয়ালও করেনি।
শুধু প্রীতি নয়, সেলফি-জ্বর কেড়ে নিচ্ছে বহু প্রাণ। কখনো ছুটন্ত ট্রেন, কখনো পাহাড়ের খাদ, কখনো আবার বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে বহু তরুণ-তরুণী। স্বাভাবিকভাবেই নিজেকে নিয়ে মত্ত নতুন প্রজন্মই এই সেলফি জ্বরে বেশি আক্রান্ত।
সেলফি প্রসঙ্গে সম্প্রতি সামনে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। সারা পৃথিবীর মধ্যে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। মার্চ ২০১৪ থেকে সেপ্টেম্বর ২০১৬ সালের মধ্যে সারা পৃথিবীতে সেলফি তুলতে গিয়ে ১২৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে ভারতেই মারা যায় ৭৬ জন। এই প্রবণতাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
সেলফি তুলে সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যত বেশি সম্ভব ‘লাইক’, ‘কমেন্ট’ কুড়নোর চেষ্টায় মেতেছে গোটা একটা প্রজন্ম।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
এমই





