৬ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মৃতদেহ উদ্ধার হলো মিস হন্ডুরাস মারিয়া হোসে আলভারাদো ও তার বোন সোফিয়ার। লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তার। বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যান মারিয়া ও তার বোন সোফিয়া।

শেষ অবধি ১৯ বছরের মারিয়া ও ২৩ বছরের সোফিয়ার দেহ পাওয়া গেল। সোফিয়ার বয়ফ্রেন্ডসহ মোট চার ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। কোথায় থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে তা অবশ্য এখনও জানা যায় নি। গত এপ্রিলে দেশের মোট ১৮ জন মহিলাকে ছাপিয়ে মিস হন্ডুরাসের খেতাব জেতেন মারিয়া।

হন্ডুরাসকে বিশ্বের 'মার্ডার রাজধানী' হিসাবে বলা হয়। মধ্য আমেরিকার এই গরীব দেশে খুন, অপহরণের ঘটনায় প্রায় রোজকার ঘটনা। সূত্র: বিবিসি ও জি নিউজ

এমএ