ভারত মহাসাগরে চীনকে চাপে রাখতে মালদ্বীপে ভারতের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠিয়েছে নয়া দিল্লি।‘আইএনএস-বিক্রমাদিত্য’-এর সঙ্গে পাঠানো হয়েছে ডেস্ট্রয়ার ‘আইএনএস-মাইসোর’ ও একটি ট্যাঙ্কার ‘আইএনএস-দীপক’।

ভারতীয় মিডিয়ায় বলা হয়, দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি এলাকা দখলে’র পর কিছু দিন ধরে ভারত মহাসাগরেও তার কর্তৃত্ব বাড়াতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং।কয়েক মাস আগেই পাকিস্তানের গাওয়াদার ও শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে পোঁছে গেছে চীনা যুদ্ধজাহাজ। ভারত মহাসাগর এলাকার দেশগুলির ওপর তার কর্তৃত্ব বজায় রাখতে। তারই প্রেক্ষাপটে ভারতের এই সামরিক পদক্ষেপ বলে ভারতীয় নৌবহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।

ভারতীয় ওই কর্মকর্তা জানায়, ভারতের এই পদক্ষেপ ‘প্রজেক্ট মৌসম’-এরই অঙ্গ। ভারত মহাসাগর এলাকায় উত্তরোত্তর বেড়ে চলা চীনা ‘খবরদারি’র ওপর নজর রাখার জন্য মালদ্বীপের ভৌগোলিক তাৎপর্য অনেক বেশি।

গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে মালদ্বীপে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।

তারপর মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুম গত সপ্তাহে জানান, বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ভারতের সঙ্গে আবার নতুন করে আলাপ-আলোচনা শুরু করবে মালদ্বীপ।

এআই