মিৎসোটাকিস বলেন, “গ্রিস ইসরাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তবে এতে আমাদের খোলাখুলি ও স্পষ্টভাবে কথা বলার কোনো বাধা নেই। এই ধারা অব্যাহত থাকলে ইসরাইলের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক সমর্থনও কমে যাবে।” তিনি সতর্ক করে বলেন, “যদি তারা এমন পথে এগোয় যা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ভেঙে দিচ্ছে, তবে তারা তাদের অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিচ্ছে।”
সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরাইলের প্রতি বিরক্তি প্রকাশ করেছে। তবে গ্রিস সেই দলে যোগ দেয়নি।
এদিকে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের বিরুদ্ধে “ইহুদিবিদ্বেষ উসকে দেওয়ার” অভিযোগ তোলেন। গাজায় ধারাবাহিক গণহত্যার অভিযোগে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে এবং আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ কারণে তিনি নিউইয়র্ক যাওয়ার পথে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গেছেন।
এনএইচ