ভারতের মুম্বাই শহরে জৈন উৎসব ‘পরয়ুশন’ চলাকালীন মাংস বিক্রির ওপর চারদিনের নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু-কাশ্মীর।
এর ফলে ইতোমধ্যেই নিন্দা, বিতর্কের মুখে পড়েছে এই প্রশাসন। একই কারণে নিষেধাজ্ঞা জারি করেছে হরিয়ানা সরকারও।
এই দুই রাজ্যেই শাসক দল বিজেপি হওয়ায় এরূপ পদক্ষেপের জেরে সমালোচিত হচ্ছে তাঁরা। জম্মু-কাশ্মীরের হাইকোর্ট এক রায়ের মাধ্যমে রাজ্যের কোথাও গরুর মাংস বিক্রি করা যাবে না বলে জানিয়েছে।
সরকারকে আদালতের দেয়া এই নির্দেশে বলা হয়েছে, যেন এই নিষেধাজ্ঞা যথাযথ ভাবে কার্যকর করা হয়। এক মামলার শুনানির সময় এই নির্দেশ দেয় হাইকোর্ট।
ওই মামলাটিতে গরুর মাংস বিক্রি ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয়েছিল। আদালতের এই রায় দানের পরও বৃহস্পতিবার রাজ্যে নানা জায়গায় গরুর মাংসের দোকান খোলা ছিল। অবশ্য আদালতের নির্দেশে পিডিপি বা বিজেপির এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাশ্মীরে বেশিরভাগ বাসিন্দাই মুসলিম এবং তাঁরা গরুর মাংস খান। তাই সেখানে এই নির্দেশ কতটা কার্যকর করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।
এসএইচ





