সম্প্রতি আইসল্যান্ডের রাস্তায় এমন ট্রাফিক সঙ্কেতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি রাস্তায় আঁকা ডোরাকাটা একটি জেব্রা ক্রসিংয়ের। সাধারণ এ সঙ্কেতটি পথচারীদের নিরাপদে হাঁটাচলা করার জন্য। তাই রাস্তার যেখানে এ সঙ্কেত থাকে, সেখানে গাড়ির গতি কমিয়ে আনার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সবুজ সঙ্কেত পাওয়া সত্ত্বেও জেব্রা ক্রসিং দিয়েও ছোটে গাড়ি। যদিও আইসল্যান্ডের এ ক্রসিংকে এড়িয়ে যাওয়া মুশকিল।

দেশটির ট্রাফিকের এ জেব্রা ক্রসিংটির বিশেষত্ব এর নকশায়। এমনভাবে রাস্তার উপর ওই সাদা ডোরা দাগগুলো দেওয়া হয়েছে যে, দেখলে মনে হতে পারে সেগুলো রাস্তা থেকে উপরে ভেসে রয়েছে। এমনকি, তাদের ছায়াও পড়েছে রাস্তার উপর। কিন্তু আসলে ওই জেব্রা ক্রসিং আঁকা হয়েছে ত্রিমাত্রিক পদ্ধতিতে। যাতে গাড়ির চালক বিভ্রান্ত হয়েই গাড়ির গতি কমিয়ে আনেন। ট্রাফিকের এ অভিনব বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছেন সবাই।

এনএইচ