ভারতের মুম্বাইয়ে ভবন ধসে ৬ জন নিহত হয়েছে। শনিবার বিকেলের এই ঘটনায় আটকা পড়েছেন অনেক মানুষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও তিনটি অ্যাম্বুলেন্স।
আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত পাঁচজনের তিনজনই একই পরিবারের। তারা কলকাতার মুর্শিদাবাদ থেকে মুম্বাই গিয়েছিলেন।
এআই





