পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত ওরাকজাই এলাকায় বোমা বিস্ফোরণে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপ) শীর্ষ পর্যায়ের নেতা সালামসহ ৫ তালেবান সদস্য নিহত হয়েছেন।

ওরাকজাই এজেন্সির মেলা এলাকায় একটি বাড়ির ভেতরে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়িটির ভবনগুলো ধ্বংস হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

ওরাকজাই এজেন্সি তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তালেবানের সাবেক প্রধান হেকিমুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত ওরাকজাই এজেন্সি তার অন্যতম আশ্রয়স্থল ছিল। সূত্র: দ্য ডন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ