যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে। এ সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ ৭ জন আহত হন। সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই ৫ বাংলাদেশি তরুণ ছিলেন।
আহত ৭ জনের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। অপর গাড়িতে থাকা ২ জনের অবস্থাও গুরুতর। তারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে এসে বোস্টনে পড়াশোনা করছেন। অপর গাড়ির ২ জনের অবস্থাও সংকটাপন্ন।
স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে মুহিতুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করছেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন তারা।
পুলিশ ও উদ্ধারকর্মীরা বলেন, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিনজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া এক গাড়িতে থাকা ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়।
এবিএস





