যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর বব গ্রাহাম অভিযোগ করে বলেছেন, ৯/১১ হামলার ঘটনায় সৌদি আরবের ভূমিকার বিষয়ে ওয়াশিংটন যথাযথ তদন্ত করতে ব্যর্থ হয়েছে। আর এ কারণে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএল'-এর সাথে সম্পৃক্ত হওয়ার সাহস পেয়েছে দেশটি, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর।
তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসনকে অভিযুক্ত করে বলেন, ৯/১১ আগে ও পরে সৌদি আরবের প্রতি নজর দেয়নি আমাদের গোয়েন্দারা।
সিনেট ইন্টিলিজেন্স কমিটির সাবেক চ্যায়াম্যান বব গ্রাহাম আরো বলেন, " আইএসআইএস এবং চরমপন্থী দলগুলোকে অর্থায়ন করার ক্ষেত্রে" পারস্য উপসাগরীয় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গ্রাহাম বলেন, সৌদি আরবের সাথে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত বন্ধুত্ব রয়েছে। আর সৌদি রাজ পরিবারের সাথে বুশ পরিবারের ব্যক্তিগত সম্পর্ক আছে। এ কারণে সৌদি আরবকে (আইএসআইএল ইস্যুতে) সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: প্রেসটিভি
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





