ভারতীয় শেয়ার বাজারে বড় ধস নেমেছে। সোমবার গত লেনদেনের দিনের তুলনায় মুম্বাই স্টক এক্সচেঞ্জ তথা সেনসেক্স নেমেছে ১৭০০ পয়েন্ট। অন্যদিকে, নিফটিরও পতন ৫৩০ পয়েন্ট। সোমবারের পতন সেনসেক্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পতন।

চীনের শেয়ারবাজারে মন্দা প্রভাব ভারতে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। চীনের আর্থিক পরিস্থিতি এতটাই সঙ্কটজনক বিনিয়োগে ভরসা পাচ্ছে না বিদেশি বিনিয়োগকারীরা।

এদিকে ভারতীয় রুপির দাম এখন দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এই মুহূর্তে ডলার প্রতি রুপির দর ৬৬.৩৯। মার্কিন অশোধিত পেট্রোলিয়াম ব্যারেল প্রতি ৪০ ডলারের নিচে নামে গেছে, যা মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এএইচ