ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সিএনবিসি টিভির খবর অনুসারে, সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।

অথচ তিন দিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল।

এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সোমবার এশীয় বাজারে ডব্লিউটিআই’র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

আশঙ্কা করা হচ্ছে, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।

গত শনিবার থেকে এ পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরাইলি নিহত হয়েছেন। আর গাজা উপত্যকায় ইসরাইলের পালটা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪১৩ ফিলিস্তিনি।

এনএইচ