ভারতের অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক এম এম কালবারগিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার কর্নটাক রাজ্যে তাকে গুলি করা হয়। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুর থেকে চার'শ কিলোমিটার দূরে ধারওয়াদে অবস্থিত কালবারগির বাসায় দু'জন লোক ঢুকে তাকে গুলি করে চলে যায়।

এরপর তার পরিবারের সদস্যরা তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে রাস্তায় তিনি মারা যান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশ ধারণা করছে হিন্দু ধর্মীয় মৌলবাদীরা তাকে মারতে পারেন।

কালবারগি বিভিন্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সম্মানজনক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও রয়েছে।

জেডআই