বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৬৬৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭৪ হাজার ৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৫২ হাজার ২০৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৫৬ হাজার ৪১৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৮৫ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬৮ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৭ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। মেক্সিকোতে আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬ হাজার ৮৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ৩০৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ৯ নম্বরে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৭৬৫ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৬১ জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৯৩ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩ হাজার ৭৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল (২৮ অক্টোবর) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমবি