প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (১৯ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৬৯৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৩ জনের।

বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৯ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮১ হাজার ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৯৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু-উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৮৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ৭ নম্বরে। মেক্সিকোতে আজ (১৯ আগস্ট) বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৭৭৪ জনের।

আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ২ হাজার ৭৪২ জন। আর মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৪০ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২০০ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি