[b]করাচি:[/b] পাকিস্তানে ভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৭ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।
করাচি থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তরে নওয়াবশাহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পার্শ্ববর্তী দৌলতপুর শহরে ব্রাইট ফিউচার স্কুলের ছাত্ররা নওয়াবশাহ্তে শিক্ষা সফরে গিয়েছিল। তাদের গাড়িটি দৌলতপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াবশাহতে সরকার পরিচালিত সিভির হসপিটালের প্রধান হাশিম লাঙ্গা বলেন,"আমাদের হাসপাতালে ১৯ জনের লাশ এসেছে। এদের মধ্যে ১৭ জন শিশু।" শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছর বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান,এই ঘটনায় ১৫ তেকে ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়,বেপরোয়া গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আসিফ আলি পেচুহো এএফপি'কে বলেন,"আমরা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছি। তবে কোন একটি গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।" সূত্র: এএফপি
টাইম নিউজ/এসএমএ