কিরগিজস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাৎক্ষণিক এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

রোববার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৭মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির কারা সু থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৮ দশমিক ৭ কিলোমিটার।

ওএফ