ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিলটি এখন আইনে পরিণত হয়েছে। জম্মুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের ভারত ছাড়তে হবে।

শনিবার (০৪ জানুয়ারি) জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জিতেন্দ্র সিং বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংশোধনের সুযোগ নেই জম্মুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের। তাই তাদের ভারত ছাড়তে হবে। আর এটাই সরকারের পরবর্তী পদক্ষেপ।”

জম্মুতে কীভাবে রোহিঙ্গারা আশ্রয় নিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন জিতেন্দ্র সিং।

মন্ত্রী বলেন, “এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তাই বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। এই রাজ্যে এতো সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন।”

এমবি