পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের চারসাদ্দা জেলার একটি কোর্টের পাশে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন হামলাকারীসহ ৬ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে।
কোর্টে দায়িত্বে থাকা পুলিশ ইজাজ আহমেদ সংবাদ মাধ্যমকে জানায় যে তারা দায়িত্বরত অবস্থায় যখন কোর্টের আঙ্গিনার বাহিরে ছিল ঠিক তখনই একটা বোমা বিস্ফোরণ ঘটে। যেখানে বিস্ফোরণকারী নিজেই মারা যায়। তারপর ২য় জন কোর্টের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে নিহত করে। ৩য় বোমধারী কোর্টের প্রাঙ্গনের ভিতরে কিছুটা ঢুকতে পারলেও পুলিশের কারণে চেষ্টা বিফলে যায় এবং নিহত হয়।
স্থানীয় দায়িত্বরত পুলিশ আরও জানায় স্বাভাবিক হামলার সময় সেখানে প্রায় শতাধিকের মতো মানুষের থাকে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু বিভিন্ন আইনজীবিদের দেখাা যায়। হামলাকারীরা কোর্ট প্রাঙ্গনের ভিতর ঢুকতে পারলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে বলে ধারণা করছে পুলিশ।
জেড





