তিহারের জেল থেকে সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি পাঠালেন ৩৬৪২ নম্বর বন্দী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই চিঠিটি নিয়ে দিল্লির প্রতিটি ঘরে ঘরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। শনিবার জেল থেকে চিঠিটি পাঠিয়েছেন তিনি। খবর এনডিটিভির। চিঠিতে কেজরিওয়াল বলেন,‘আমি বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) সাবেক প্রেসিডেন্ট নীতিন গড়কড়ির কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে চেয়েছিলাম। অথচ তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন আর আমি জেলে। তারা আমাকে জামিন নিতে বলে। কিন্তু আমি কোন অপরাধ করেছি যে আমাকে জামিন নিতে হবে?’ চিঠিটির শেষে কেজরিওয়ালের স্বাক্ষর রয়েছে। আর লেখা রয়েছে বন্দী নং ৩৬৪২,জেল নং ৪,তিহার। এএপি’র জ্যেষ্ঠ নেতা মানিশ সিসোদিয়া সমর্থকদের সামনে চিঠিটি পড়ে শোনান। ওই সময় কেজরিওয়ালের জেলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ দলীয় কার্যক্রমও তুলে ধরেন তিনি। উল্লেখ্য,অরবিন্দ কেজরিওয়ালের কারাবাসের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজেপি নেতা নীতিন গড়কড়ির করা মানহানির মামলায় তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। চিঠিতে কেজরিওয়াল সমর্থকদের উদ্দেশে বলেন,‘আপনারাই আমার শক্তি। আমার জন্য প্রার্থনা করুন।’ [b]ঢাকা,২৪শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ [/b]
আন্তর্জাতিক
জেল থেকে সমর্থকদের কেজরিওয়ালের চিঠি
তিহারের জেল থেকে সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি পাঠালেন ৩৬৪২ নম্বর বন্দী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।





