ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় তিন সৌদি সেনা নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, জাজান অঞ্চলের সীমান্তে হুথি বিদ্রোহীদের মর্টারের আঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
সৌদি আরব দাবি করেছে, এ সময় সৌদি সেনাদের হামলায় হুথি বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ শুরু হওয়ার পর সীমান্ত সংঘাতে ৫ শতাধিক হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
এর আগে সৌদি আরব জানায় যে গত ২ এপ্রিল দুই সৌদি সেনা এবং তার আগের দিন আরো এক সৌদি সেনা নিহত হয়। প্রতিবেশী ইয়েমেন অভিযানে সৌদি আরবের ১৫,০০০ সেনা এবং ১০০ জঙ্গিবিমান অংশ নিয়েছে।
এআর





