সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ৫ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন।
শুক্রবার স্থানিয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহরের একটি হল রুমে আশুরা উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতেই এ ঘটনা ঘটে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
এদিকে ঘটনার পর পরই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্ট্যাট (আইএস)।
এআই





